বেলা আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) মামলায় কারাবন্দী সাবেক একজন সংসদ সদস্যের জামিন করিয়ে দিতে একজন প্রসিকিউটরের এক কোটি চাওয়ার ঘটনা প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এ ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীন বিচারপ্রক্রিয়ার ওপর মানুষের আস্থার সংকট দেখা দিতে পারে বলে মনে করছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি ও ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘নির্বাচনে জালিয়াতির বিষয়টি অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং আমি নিজেই এর প্রত্যক্ষ সাক্ষী।’

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টুয়েন্টি। বাংলাদেশসহ অন্যান্য দেশের মেধাবী শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১ মে ২০২৬।

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম জনপ্রিয় গন্তব্য হল যুক্তরাজ্য। প্রতিবছর বিশ্বের ১৯৫টি দেশ থেকে প্রায় এক লক্ষ শিক্ষার্থী যুক্তরাজ্যে উচ্চশিক্ষার উদ্দেশ্যে পৌঁছান।
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
শিশু গৃহকর্মীকে নির্যাতনের ঘটনা প্রকাশের পর বিমানের এমডির পদ হারানো সাফিকুর রহমান ও তাঁর স্ত্রী বিথীকে আজ মঙ্গলবার ঢাকার আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের রিমান্ড মঞ্জুর করেছেন
কলেজের সাবেক প্রভাষক হয়েও প্রচারপত্রে নামের আগে ‘অধ্যাপক’ ও শেষে ‘ভিপি’ পরিচয় ব্যবহারের অভিযোগ উঠেছে ফেনী-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীনের বিরুদ্ধে। এ বিষয়ে ব্যবস্থা নিতে ফেনী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনিরা হকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন এক ভোটার। গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) এই অভিযোগ দায়ের করা হয়।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এটি প্রকাশ করেছে। তাতে গত অর্থবছর, অর্থাৎ গত বছরের ৩০ জুন পর্যন্ত সম্পদের তথ্য উল্লেখ করা হয়েছে। গত ৩০ জুন পর্যন্ত প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের মোট সম্পদ ছিল ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকার। এক বছর আগে তা ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকার, অর্থাৎ এক বছরে প্রধান উপদেষ্টার সম্পদ বেড়েছে ১ কোটি ৬১ লাখ ৪ হাজার ৩৯২ টাকার।
‘আমি এ দেশের মাটি ও বাতাসের মাঝে নিরাপদভাবে বেঁচে থাকার পরিবেশ ভবিষ্যৎ বাংলাদেশে দেখতে চাই। এ রকম একটা ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে নীতিনির্ধারক তৈরি করার নির্বাচন অনুষ্ঠিত করুন’।
রাজশাহীতে ছাত্রদল নেতার ফেসবুকে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা অভিযোগ ওঠেছে। এর প্রেক্ষিতে তাকে বহিষ্কার করে সংগঠনটি। ঘটনাটি ঘটেছে রাজশাহী-৪ (বাগমারা) আসনে। সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালানোর অভিযোগে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মিলনকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, নির্বাচিত সরকার চাইলে আরও কিছুদিন দায়িত্ব পালন করবো। আজ মঙ্গলবার বেলা তিনটায় উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
জামাত খুব কৌশলী দল, তারা খুব অপপ্রচার চালায়, ধর্মকে ব্যবহার করে, চরিত্র হনন করে। তবে আমি জনগণকে বোকা ভাবি না, জনগণ অনেক চালাক- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ার কারণে সাতজন শিক্ষকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল। এছাড়াও এই শিক্ষকরা ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজধানীর বনানী বাজারসংলগ্ন মাঠে আয়োজিত ঢাকা-১৭ আসনের নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার দুপুরে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঢাকা-১৭ আসনের বিভিন্ন স্থানে মিছিল করেছেন একাধিক বিশ্ববিদ্যালয়ের ভিসি-প্রোভিসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান এলাকায় মিছিলে অংশ নেন তারা। এতে বিভিন্ন ধরনের দাবি ও স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডও বহন করেন শিক্ষকরা।
রেডমি ১৫ সিরিজের মোড়কে তিনটি ব্র্যান্ড-নিউ স্মার্টফোন নিয়ে এলো মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি। দুর্দান্ত পারফরম্যান্স, শক্তিশালী ব্যাটারি লাইফ ও আকর্ষণীয় ডিজাইনের এ সিরিজে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরা কোয়ালিটির পাশাপাশি নতুন ফিচার ‘এআই ইঞ্জিন’ সিরিজটিকে করে তুলেছে অনন্য। আজ হতে শাওমির সব অফিশিয়াল স্টোর থেকে বহুল প্রতিক্ষিত রেডমি নোট ১৫ সিরিজের স্মার্টফোন কিনতে পারবেন দেশের টেকপ্রেমীরা।
কুমিল্লার দেবীদ্বারে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ১১–দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া এলাকার বটতলী বাজারে অনুষ্ঠিত এ সভায় তিনি বলেন, ‘ভোটকেন্দ্র দখলের পরিকল্পনা চলবে, নানা নামে–বেনামে ভোটকেন্দ্রে অস্থিরতা তৈরির পরিকল্পনা চলবে।
বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০ বছর পর তিনি সরাসরি বরিশালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলস পার্ক মাঠে এটি তার প্রথম সরাসরি জনসভা। এর আগে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে একই মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
কিছুদিন ধরে অফিস, বাসা, আড্ডা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম অনেকেই অভিযোগ করছেন, ‘মাথাটা ফেটে যাচ্ছে’, ‘চোখের পেছনে কী যে ব্যথা’, ‘ঘাড়টা এমন ধরে গেছে যে ঘোরানোই যাচ্ছে না’। অনেকেই ভাবছেন, এটা কি শুধু ঠান্ডা লাগা? নাকি নতুন কোনো ভাইরাস? ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত দেবাশিশ রঞ্জন তিন দিন ধরেই এমন সমস্যায় ভুগছেন। ‘টানা তিন দিন ধরে ভয়ংকর মাথাব্যথা। চোখের চারপাশে চাপ আর ঘাড়ে টান। কোন কাজ করতে পারছি না। মাথার ভেতর কেমন একটা অস্থিরতা কাজ করে।’, বলছিলেন তিনি।
সরকার যদি মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারে, তাহলে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।
রাজধানী ঢাকা থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরের রাজশাহী শহরের হিন্দু শিক্ষক সুকুমার প্রামাণিক বলেন, আসন্ন জাতীয় নির্বাচন হতে পারে রাজনীতির ওপর তাঁর আস্থা রাখার শেষ পরীক্ষা।
ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেছেন, পাকিস্তানি রাজাকারদের তৈরি দল জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান কোনো আলেম নন। তারা বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে।