মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
রাজনীতি

মায়ের ২৫ বছর পর আজ বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৪

তারেক রহমান
তারেক রহমান|ছবি: তারেক রহমান

বরিশাল নগরীর ঐতিহাসিক বেলস পার্ক মাঠে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ২০ বছর পর তিনি সরাসরি বরিশালে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলস পার্ক মাঠে এটি তার প্রথম সরাসরি জনসভা।

এর আগে, ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে একই মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই হিসেবে ২৫ বছর পর একই মাঠে বিএনপির শীর্ষ নেতৃত্বের জনসভা ঘিরে বরিশাল বিভাগজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

বুধবার সকাল ১১টায় জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও, প্রিয় নেতাকে একনজর দেখার আশায় মঙ্গলবার বিকেল থেকেই বরিশাল নগরীতে বিএনপি নেতা-কর্মীদের ঢল নামে। বিভাগের ছয়টি জেলা ও ৪২টি উপজেলা থেকে নেতা-কর্মীরা ইতোমধ্যে নগরীতে অবস্থান নিয়েছেন। এতে শহরের আবাসিক হোটেলগুলো পূর্ণ হয়ে যায়। অনেকে আত্মীয়স্বজন ও স্থানীয় নেতা-কর্মীদের বাসায়, আবার কেউ কেউ জনসভাস্থলেই অবস্থান করছেন।

মঙ্গলবার দুপুর থেকে ধানের শীষ প্রতীকসংবলিত বিভিন্ন সাজ-পোশাকে নেতা-কর্মীদের মাঠে ঘুরে বেড়াতে দেখা যায়। তারেক রহমানকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

জনসভা থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে দক্ষিণাঞ্চলের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি আসতে পারে বলে আশা করছেন স্থানীয়রা। সম্ভাব্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে ভোলার গ্যাস দক্ষিণাঞ্চলে সরবরাহ, ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন মহাসড়ক বাস্তবায়ন এবং বরিশাল–ভোলা সেতু নির্মাণ।

নিরাপত্তা ও প্রস্তুতি

জনসভা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে বরিশাল নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠ ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করছে। সকালে জনসভাস্থল ও মঞ্চ পরিদর্শন করেন তারেক রহমানের নিরাপত্তা প্রদানকারী সংস্থার কর্মকর্তারা। এ ছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চাঁন বলেন, দীর্ঘ সময় পর তারেক রহমানের সরাসরি বরিশাল সফর নেতা-কর্মীদের কাছে ঐতিহাসিক গুরুত্ব বহন করছে।

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন জানান, তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশে রওনা হবেন। বেলা ১২টার দিকে তিনি জনসভাস্থলে উপস্থিত থাকবেন এবং কর্মসূচি শেষে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন।

জনসভার জন্য মূল মঞ্চ সম্প্রসারণ করা হয়েছে। মাঠজুড়ে প্রায় ২০০টি মাইক ও পর্যাপ্ত সাউন্ড সিস্টেম বসানো হয়েছে। নারীদের জন্য আলাদা স্থান নির্ধারণ করা হয়েছে। পানির বুথ ও মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে এবং মাঠের বাইরে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছেন।

শীর্ষনিউজ

ট্যাগ:ঢাকাবরিশালফরিদপুরভোলামায়েরতারেক রহমান

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!