মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
উচ্চশিক্ষা

ঢাবি সাদা দলের কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না ৭ শিক্ষক

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩

ঢাবি সাদা দলের কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না ৭ শিক্ষক

আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান এবং কারণ দর্শানো নোটিশের জবাব না দেওয়ার কারণে সাতজন শিক্ষকের সঙ্গে কোনো ধরনের সম্পৃক্ততা না রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দল। এছাড়াও এই শিক্ষকরা ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

আজ সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে গত ২৭ সেপ্টেম্বর সাদা দলের কয়েকজন সদস্য দলের বিরুদ্ধে আপত্তিকর ও আক্রমণাত্মক বক্তব্য প্রদান করেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে সাদা দলের সঙ্গে তাদের সম্পর্ক কেন রহিত করা হবে না—এ মর্মে সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে তারা ওই নোটিশের কোনো জবাব দেননি। এমনকি এ বিষয়ে গঠিত একটি বিশেষ কমিটি তাদেরকে মৌখিকভাবে বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান জানালেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

নেতৃবৃন্দ আরও বলেন, গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংগঠনের অবস্থান স্পষ্ট করা হয়। অথচ আজ সোমবার ইউটিএল আবার একটি সংবাদ সম্মেলন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বক্তব্য প্রদান করে। ওই সংবাদ সম্মেলনে উল্লিখিত কয়েকজন শিক্ষক ছাড়াও সাদা দলের আরও কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন। এর মাধ্যমে তারা সাদা দলের সিদ্ধান্তের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন এবং এমন একটি সংগঠনের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন, যার সঙ্গে সাদা দলের কোনো সম্পর্ক নেই।

সাদা দলের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ অনুষ্ঠিত সাদা দলের এক্সিকিউটিভ কমিটির এক সভায় দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউসুফ ইবন হোছাইন, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু সায়েম, আরবী বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. ওমর ফারুক, আরবী বিভাগের অধ্যাপক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হক, ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. এইচ এম মোশাররফ হোসেন এবং দর্শন বিভাগের অধ্যাপক ড. আ খম ইউনুসের সঙ্গে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন সাদা দলের কোনো সম্পৃক্ততা নেই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উল্লিখিত শিক্ষকরা ভবিষ্যতে সাদা দলের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!