মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষসরকারি বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়শিক্ষা বোর্ডফুটবলব্যাংক-বিমাপ্রাথমিক ও মাধ্যমিকরাজধানীদরকারি তথ্যসারা দেশবেসরকারি বিশ্ববিদ্যালয়অর্থনীতি প্রবাসী ক্রিকেটপাকিস্তানঅর্থনীতিমতামতবাংলাদেশএআইআবেদন শুরু ও শেষজেলাকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিআন্তর্জাতিকপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
The Generation Today

মেনু

সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
শিক্ষা বোর্ড
ফুটবল
ব্যাংক-বিমা
প্রাথমিক ও মাধ্যমিক
রাজধানী
দরকারি তথ্য
সারা দেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়
অর্থনীতি
প্রবাসী
ক্রিকেট
পাকিস্তান
অর্থনীতি
মতামত
বাংলাদেশ
এআই
আবেদন শুরু ও শেষ
জেলা
কলেজ
আন্দোলন
মাউশি
বিজ্ঞপ্তি
ইউজিসি
আন্তর্জাতিক
প্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ

৩ বছর পর প্রাথমিকের প্রথম-দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে

ড

ডেস্ক রিপোর্ট

•2 min read
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১

৩ বছর পর প্রাথমিকের প্রথম-দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে

তিন বছর পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে। নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন শুরুর পর ২০২৩ সাল থেকে এ দুই শ্রেণিতে পরীক্ষা বন্ধ ছিল।

২০২৬ সাল থেকে এ দুই শ্রেণিতে পরীক্ষা ফিরিয়ে এনে জাতীয় শিক্ষাক্রম মূল্যায়ন পদ্ধতি পরিমার্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৬ জানুয়ারি জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রাথমিকের মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তনের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিকের নতুন মূল্যায়ন পদ্ধতি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে যেসকল বিষয়ে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় সেসকল বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন ৫০% ও সামষ্টিক মূল্যায়ন ৫০% থাকবে।

মূল্যায়ন সংক্রান্ত নির্দেশিকায় বলা হয়েছে, ‘প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে যেসকল বিষয়ে শুধুমাত্র শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় সেসকল বিষয়ে ১০০% ধারাবাহিক মূল্যায়ন থাকবে এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে না; তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে যেসকল বিষয়ে পাঠ্যপুস্তক ও শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় সেসকল বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন ৩০% ও সামষ্টিক মূল্যায়ন ৭০% থাকবে।

তৃতীয় থেকে পঞ্চম শ্রেণিতে যেসকল বিষয়ে শুধুমাত্র শিক্ষক সহায়িকার মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় সেসকল বিষয়ে ১০০% ধারাবাহিক মূল্যায়ন থাকবে এবং সামষ্টিক মূল্যায়ন থাকবে না; মূল্যায়ন বিষয়ক পরিমার্জিত খসড়া অনুচ্ছেদটি ২৯ জানুয়ারির মধ্যে অনুমোদন, প্রতিস্থাপন, ও সংশ্লিষ্ট ওয়েবসাইটে আপলোড করার মাধ্যমে সকলকে অবহিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে আরও বলা হয়, জাতীয় শিক্ষাক্রম কাঠামো (NCF) সংশোধনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করতে হবে; প্রত্যেক সরকারি প্রাথমিক বিদ্যালয় নিজ উদ্যোগে প্রান্তিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করবে, সম্ভব না হলে পাশ্ববর্তী একাধিক বিদ্যালয় নিয়ে প্রশ্নপত্র প্রস্তুত করতে পারবে। প্রতি প্রাপ্তিকে প্রত্যেক বিষয়ে সামষ্টিক মূল্যায়নে পাঠ্যপুস্তকের অনুশীলন হতে কমপক্ষে ৩০% প্রশ্ন রাখতে হবে।’

ট্যাগ:বছরপ্রাথমিকেরদ্বিতীয়শ্রেণিতেপরীক্ষা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!