মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষসরকারি বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়শিক্ষা বোর্ডফুটবলব্যাংক-বিমাপ্রাথমিক ও মাধ্যমিকরাজধানীদরকারি তথ্যসারা দেশবেসরকারি বিশ্ববিদ্যালয়অর্থনীতি প্রবাসী ক্রিকেটপাকিস্তানঅর্থনীতিমতামতবাংলাদেশএআইআবেদন শুরু ও শেষজেলাকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিআন্তর্জাতিকপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
The Generation Today

মেনু

সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
শিক্ষা বোর্ড
ফুটবল
ব্যাংক-বিমা
প্রাথমিক ও মাধ্যমিক
রাজধানী
দরকারি তথ্য
সারা দেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়
অর্থনীতি
প্রবাসী
ক্রিকেট
পাকিস্তান
অর্থনীতি
মতামত
বাংলাদেশ
এআই
আবেদন শুরু ও শেষ
জেলা
কলেজ
আন্দোলন
মাউশি
বিজ্ঞপ্তি
ইউজিসি
আন্তর্জাতিক
প্রস্তুতি ও পরামর্শ
রাজনীতি

দাঁড়িপাল্লার পক্ষে ফেসবুকে প্রচারণা, ছাত্রদল নেতা বহিষ্কার

ড

ডেস্ক রিপোর্ট

•1 min read
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৮

দাঁড়িপাল্লার পক্ষে ফেসবুকে প্রচারণা, ছাত্রদল নেতা বহিষ্কার

রাজশাহীতে ছাত্রদল নেতার ফেসবুকে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা অভিযোগ ওঠেছে। এর প্রেক্ষিতে তাকে বহিষ্কার করে সংগঠনটি। ঘটনাটি ঘটেছে রাজশাহী-৪ (বাগমারা) আসনে। সেখানে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারণা চালানোর অভিযোগে ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান মিলনকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত মোস্তাফিজুর রহমান বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সংগঠন থেকে বহিষ্কারের কথা জানানো হয়।

জানা গেছে, সোমবার সন্ধ্যা সাতটার দিকে মুস্তাফিজুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই আসনে জামায়াতের প্রার্থী আব্দুল বারীর সমর্থনে একটি পোস্ট দেন। এর আগের দিনও তিনি জামায়াত প্রার্থীর নির্বাচনি জনসভার একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, 'দাঁড়িপাল্লার জয় হবে, ইনশাল্লাহ।' নিজ দলের বাইরে গিয়ে অন্য দলের প্রার্থীর পক্ষে এমন প্রকাশ্যে অবস্থান নেয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মুস্তাফিজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত নেতা মুস্তাফিজুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, এই বহিষ্কারাদেশে তার কিছু যায় আসে না। তবে তিনি উল্লেখ করেন যে, বহিষ্কার আদেশে তার সাংগঠনিক নাম 'মিলন পারভেজ'-এর পরিবর্তে তার ফেসবুক আইডিতে ব্যবহৃত নাম ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, এটি তার একান্ত ব্যক্তিগত বিষয়। 

ট্যাগ:দাঁড়িপাল্লার পক্ষে ফেসবুকেপক্ষে ফেসবুকে প্রচারণাফেসবুকে প্রচারণা ছাত্রদলপ্রচারণা ছাত্রদল নেতাছাত্রদল নেতা বহিষ্কারনেতা বহিষ্কার রাজশাহীতেবহিষ্কার রাজশাহীতে ছাত্রদলরাজশাহীতে ছাত্রদল নেতার

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!