মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
বাংলাদেশ

তেল সংকটে রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১ মার্চ ২০২৬, ০০:৪৪

তেল সংকটের কারণে পাম্পে ক্রেতাদের দীর্ঘ লাইন
তেল সংকটের কারণে পাম্পে ক্রেতাদের দীর্ঘ লাইন|ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে গেছে। এতে দেশেও জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে রাজধানীর বেশ কয়েকটি পাম্প বন্ধ দেখা গেছে। পাম্পের কর্মচারীরা জানিয়েছেন, সরবরাহ না থাকায় তেল বিক্রি বন্ধ রেখেছেন তাঁরা।

সকাল ১০টা ৫০ মিনিটে রাজধানীর মগবাজারের মহিন মোটরস ফিলিং স্টেশনটি বন্ধ দেখা যায়। এ সময় ফিলিং স্টেশনটির সামনে তেলের জন্য অপেক্ষা করছিল কয়েকটি মোটরসাইকেল ও প্রাইভেট কার। ফিলিং স্টেশনটির কর্মচারী নুর আলম জানান, গত বৃহস্পতিবার তাঁরা তেল পেয়েছিলেন। এরপর সেই তেল শনিবার পর্যন্ত বিক্রি করেছেন। গত দুই দিন ডিপো থেকে কোনো তেল পাননি। এ কারণে বিক্রিও করতে পারেননি। তবে আজ পাম্পের তেলের গাড়ি ডিপোতে পাঠানো হয়েছে। কিন্তু তেল পাওয়া যাবে কি না, সেটি নিশ্চিত নন বলে জানালেন নুর আলম।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে। ইরানও পাল্টা জবাব দিচ্ছে। যুদ্ধের কারণে তেল ও গ্যাসের উৎপাদন বিঘ্নিত হচ্ছে, সরবরাহ কঠিন হয়ে পড়ছে, দাম বাড়ছে। এ পরিস্থিতিতে দেশে শুরু হয়েছে আতঙ্কের কেনাকাটা, যেখানে মানুষ দীর্ঘ লাইন ধরে বেশি বেশি জ্বালানি তেল কিনছেন। এতে হঠাৎ চাহিদা বেড়ে গেছে, যা সরকারের মজুত কমিয়ে দিচ্ছে।

বেলা ১১টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শেওড়াপাড়া থেকে আগারগাঁওয়ের তালতলায় আসার সময় ওই এলাকার দুটি ফিলিং স্টেশন বন্ধ দেখা যায়। বেল ১১টা ৫০ মিনিটে রাজধানীর পরীবাগের পূর্বাচল ট্রেডার্স নামে ফিলিং স্টেশনটির সামনে লেখা দেখা যায়, ‘অকটেন, পেট্রোল নেই।’ গতকালও পাম্পটি বন্ধ দেখা গেছে। সামনে একটি ব্যানারে লেখা ছিল—‘আজকে পদ্মা অয়েল ডিপো থেকে আমাদের পাম্পে তেল সরবরাহ না করার কারণে সম্মানিত ক্রেতাসাধারণকে তেল সরবরাহ করা সম্ভব হচ্ছে না।’

এই পাম্পের ক্যাশিয়ার দুলাল দ্য জেনারেশন টুডেকে বলেন, ‘ডিপো থেকে আমরা আনতে পারি না, ডিপো আমাদের তেল দেয় নাই, যার জন্য আমরা বেচতে (বিক্রি) পারি নাই।’ তবে আজকে তেল পেয়েছেন, কিছুক্ষণের মধ্যে গাড়ি আসবে বলে জানান পাম্পটির এই কর্মচারী।

দুপুর ১২টা ৪ মিনিটে রাজধানীর মতিঝিলের কারিম অ্যান্ড সন্সে গিয়ে দেখা যায় পাম্পটি বন্ধ। সামনে লেখা রয়েছে, তেল নেই। পাম্পটির মালিক আবদুস সালাম দ্য জেনারেশন টুডেকে জানান, তেলের ডিপো থেকে যে তেল পেয়েছেন, তা রাত সাড়ে ১২টা পর্যন্ত বিক্রি করে শেষ। আজকেও তেলের জন্য ডিপোতে গাড়ি গেছে। বেলা দুইটা থেকে আড়াইটার দিকে তেল এলে তারপর বিক্রি করতে পারবেন।

আগে প্রতিদিন ডিপো থেকে ৩০ হাজার লিটার তেল পেলেও গত দুই দিন মাত্র ১৩ হাজার লিটার তেল পেয়েছেন বলে জানান আবদুস সালাম।

দুপুর ১২টা ৪০ মিনিটে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে অবস্থিত বিনিময় ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, পাম্পটিতে তেল নেই। পাম্পের সামনে প্রতিবন্ধকতা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। পাম্পটির ব্যবস্থাপক জিয়ারুল ইসলাম দ্য জেনারেশন টুডেকে বলেন, ‘গতকাল শুধু ডিজেল পেয়েছি। অকটেন পাইনি। পরশু দিন অকটেন পেয়েছিলাম, সেটি গতকাল বিকেল পর্যন্ত বিক্রি করেছি। আজকে এখন পর্যন্ত তেল আসেনি।’

তবে কাছাকাছি সময়ে রাজধানীর পরীবাগের মেঘনা মডেল সার্ভিসিং সেন্টার ফিলিং স্টেশন এবং রমনা ফিলিং স্টেশনে তেল বিক্রি করতে দেখা গেছে। এসব ফিলিং স্টেশনের সামনে ছিল মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন।

ট্যাগ:তেল সংকটজ্বালানি সংকটরাজধানীইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধজ্বালানি তেলপাম্পতেলের পাম্প

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!