মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
প্রযুক্তি

আমদানি শুল্ক কমল ৬০ শতাংশ, দাম কত কমবে স্মার্টফোনের

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:১৬

দাম কমবে স্মার্টফোনের
দাম কমবে স্মার্টফোনের|ছবি: সংগৃহীত

দেশের সাধারণ মানুষের হাতে স্মার্টফোন পৌঁছে দিতে এবং ডিজিটাল সেবা আরও সহজলভ্য করতে বড় ধরনের পদক্ষেপের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। বিশেষ করে কাগজের নোট ছাপানো ও ব্যবস্থাপনায় বছরে রাষ্ট্রের ব্যয় হয় প্রায় ৫০০ কোটি টাকা। এই ব্যয় সর্বনিম্ন পর্যায়ে আনতে ক্যাশলেস লেনদেন ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ডিজিটাল নিরাপত্তার ওপরও ব্যাপকভাবে জোর দিচ্ছে সরকার।

এর অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর মধ্য দিয়ে দেশের নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া অবৈধ হ্যান্ডসেট বন্ধ করা হবে।

এই দুই পদক্ষেপ কার্যকর করতে স্মার্টফোনের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান কাস্টমস ডিউটি বা শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করেছে। এর ফলে পূর্ণাঙ্গ মোবাইল ফোন আমদানিতে শুল্কের হার প্রায় ৬০ শতাংশ হ্রাস পেল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআর থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে বাজারে আমদানিকৃত এবং দেশে সংযোজিত—উভয় ধরনের মোবাইল ফোনের দাম উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করা হচ্ছে।

কত কমবে মোবাইলের দাম?

এনবিআরের হিসাব অনুযায়ী, এই শুল্ক হ্রাসের ফলে ক্রেতারা সরাসরি আর্থিক সুবিধা পাবেন:

আমদানিকৃত ফোন: ৩০ হাজার টাকার বেশি মূল্যের প্রতিটি পূর্ণাঙ্গ আমদানিকৃত মোবাইলের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে।

দেশে সংযোজিত ফোন: দেশীয় কারখানায় সংযোজিত ৩০ হাজার টাকার বেশি মূল্যের ফোনের দাম আনুমানিক ১ হাজার ৫০০ টাকা হ্রাস পাবে।

দেশীয় শিল্প রক্ষায় বিশেষ পদক্ষেপ

শুধু আমদানিকৃত ফোন নয়, দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যাতে অসম প্রতিযোগিতার মুখে না পড়ে, সেদিকেও নজর রাখা হয়েছে। এনবিআরের দ্বিতীয় প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ফোনের যন্ত্রাংশ বা উপকরণ আমদানিতে শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে দেশীয় শিল্পের উপকরণ আমদানিতে শুল্কের হার ৫০ শতাংশ কমেছে।

এনবিআর জানিয়েছে, স্মার্টফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখাই সরকারের মূল উদ্দেশ্য। স্মার্টফোন সস্তা হলে দেশের আরও বেশি নাগরিক ডিজিটাল সেবার আওতায় আসবে। ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকদের হাতে প্রযুক্তি তুলে দিতে শুল্ক কমানোর এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও এনবিআর আশা প্রকাশ করেছে।

বাজারে এই নতুন দাম কার্যকর হলে মোবাইল হ্যান্ডসেট বিক্রি ও ডিজিটাল নিরাপত্তায় নতুন করে গতি আসবে বলে মনে করছেন প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ট্যাগ:স্মার্টফোনআমদানি শুল্কঅন্তর্বর্তী সরকার

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!