মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
বিজ্ঞান ও প্রযুক্তি

স্মার্টফোনের দাম ২০২৬ সালে বাড়তে পারে প্রায় ৭ শতাংশ

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০২:৫৭

স্মার্টফোন
স্মার্টফোন|ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে বেড়েই চলেছে কম্পিউটারের মেমোরি বা র‍্যামের (র‍্যান্ডম-অ্যাকসেস মেমোরি) দাম। ২০২৬ সাল পর্যন্ত এই ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে স্মার্টফোন ও ডেস্কটপ কম্পিউটারের মতো পণ্যের দাম বাড়তে পারে।

কাউন্টারপয়েন্ট রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, যন্ত্রাংশের দাম বেড়ে যাওয়ায় ২০২৬ সালে স্মার্টফোনের গড় দাম ৬ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। মেমোরির বাড়তি দামের কারণে এ বছর বিশ্বব্যাপী স্মার্টফোন শিপমেন্ট বা চালানও ২ দশমিক ১ শতাংশ কমতে পারে বলে ধারণা করছে গবেষণা প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সেন্টারের অবকাঠামোর জন্য উচ্চ ক্ষমতার মেমোরির চাহিদা বাড়ছে। স্যামসাং ইলেকট্রনিকস, মাইক্রন ও এসকে হাইনিক্সের মতো বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাদের উৎপাদন সক্ষমতার বড় অংশ হাই-ব্যান্ডউইথ মেমোরির (এইচবিএম) দিকে সরিয়ে নিচ্ছে। এতে সাধারণ ডাইনামিক র‍্যামের (ডিআর‌্যাম) সরবরাহ কমে গেছে, যা মূলত ব্যক্তিগত কম্পিউটার ও মুঠোফোনে ব্যবহৃত হয়। ফলে এসব পণ্যের দাম সাম্প্রতিক বছরগুলোর তুলনায় বেড়ে যাচ্ছে।

র‍্যামের দাম বেড়েছে তিন গুণের বেশি

বৈশ্বিক মেমোরি সংকটের প্রভাব বাংলাদেশের বাজারেও পড়তে শুরু করেছে। ঢাকার খুচরা বিক্রেতা ও পরিবেশকেরা জানান, গত কয়েক মাসে র‍্যাম মডিউল ও মেমোরি-নির্ভর যন্ত্রাংশের দাম অস্বাভাবিক বেড়েছে।

বাজার ঘুরে দেখা গেছে, ল্যাপটপ ও ডেস্কটপের র‍্যামের দাম ২০০ শতাংশের বেশি বেড়েছে। উদাহরণস্বরূপ, গত অক্টোবরে যে ১৬ জিবি ডিডিআর৫ ৬০০০ মেগাহার্টজ র‍্যামের দাম ছিল ৭ হাজার ৮০০ টাকা, ডিসেম্বরে তা ২৮ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারের এই পরিস্থিতিতে ক্রেতারা এখন সেকেন্ড হ্যান্ড বা পুরোনো পণ্যের দিকে ঝুঁকছেন। কম্পিউটার সায়েন্সের স্নাতক নাসিম রহমান জিম বলেন, 'র‍্যামের দাম বাড়ার বিষয়টি অনুমিত ছিল। কিন্তু বাংলাদেশে গত কয়েক মাসে যে হারে দাম বেড়েছে, তা যৌক্তিক মনে হচ্ছে না।'

বিশ্লেষকদের মতে, র‍্যামের দাম বাড়ার প্রভাব সবচেয়ে বেশি পড়বে স্মার্টফোন খাতে। বিশেষ করে বাজেট বা সাশ্রয়ী দামের স্মার্টফোনের ওপর এর প্রভাব হবে ব্যাপক। কারণ এসব ডিভাইসে মুনাফার হার কম থাকে এবং কম দামের মেমোরি ব্যবহার করা হয়। ফলে উৎপাদনকারীরা দাম বাড়ানো বা স্পেসিফিকেশন কমানো ছাড়া আর কোনো উপায় পাবেন না।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!