মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষসরকারি বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়শিক্ষা বোর্ডফুটবলব্যাংক-বিমাপ্রাথমিক ও মাধ্যমিকরাজধানীদরকারি তথ্যসারা দেশবেসরকারি বিশ্ববিদ্যালয়অর্থনীতি প্রবাসী ক্রিকেটপাকিস্তানঅর্থনীতিমতামতবাংলাদেশএআইআবেদন শুরু ও শেষজেলাকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিআন্তর্জাতিকপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
The Generation Today

মেনু

সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
শিক্ষা বোর্ড
ফুটবল
ব্যাংক-বিমা
প্রাথমিক ও মাধ্যমিক
রাজধানী
দরকারি তথ্য
সারা দেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়
অর্থনীতি
প্রবাসী
ক্রিকেট
পাকিস্তান
অর্থনীতি
মতামত
বাংলাদেশ
এআই
আবেদন শুরু ও শেষ
জেলা
কলেজ
আন্দোলন
মাউশি
বিজ্ঞপ্তি
ইউজিসি
আন্তর্জাতিক
প্রস্তুতি ও পরামর্শ
সরকারি বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবর্তন করা হলো দুই হলের নাম

ড

ডেস্ক রিপোর্ট

•1 min read
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:০২

রাবির নির্মাণাধীন হল
রাবির নির্মাণাধীন হল|ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন দুইটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। নির্মাণাধীন শেখ হাসিনার হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৫৪৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার ফ্যাসিস্ট সরকারের আমলে দেওয়া নাম পরিবর্তন করেছে সিন্ডিকেট। নির্মাণাধীন শেখ হাসিনা হলের নাম দেওয়া হয়েছে ‘অপরাজিতা’ এবং এ এইচ এম কামারুজ্জামান হলের নাম দেওয়া হয়েছে ‘বিজয়-৭১’।

এর আগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পরে শিক্ষার্থীসহ বিভিন্ন মহল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনায় থাকা আওয়ামী সংশ্লিষ্ট নানা নাম পরিবর্তনের দাবি ওঠে।

তারও আগে একাডেমিক ভবন, হল ও স্কুলের নাম পরিবর্তন হয়। পরে নির্মাণাধীন এ হল দুটিরও নাম পরিবর্তনের দাবি তোলা হয় বিভিন্ন সময়ে।

ট্যাগ:রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবিহল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!