মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
রাজনীতি

ফ্যামিলি ও কৃষক কার্ড প্রতারণার প্যাকেজ: নাহিদ ইসলাম

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ২৩:৫১

 লক্ষ্মীপুরের রামগঞ্জের জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
লক্ষ্মীপুরের রামগঞ্জের জনসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম |ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড একটি প্রতারণার প্যাকেজ। এ প্যাকেজের কথা বলে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের সংকট এখন কৃষক কার্ড বা ফ্যামিলি কার্ড নয়, বাংলাদেশের আসল সংকট হচ্ছে দেশের অর্থনীতিকে চাঙ্গা করা।

সোমবার (২৬ জানুয়ারি) রাতে রামগঞ্জ উপজেলার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের ১০ দলীয় জোট মনোনীত এনসিপি প্রার্থী মাহবুব আলমের সমর্থনে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, বাংলাদেশের বড় সংকট হচ্ছে ঋণখেলাপি ও লুটেরাদের বিচারের আওতায় আনা। বাংলাদেশে যাতে বিনিয়োগ আসে, সে ধরনের পরিবেশ তৈরি করতে হবে। আমরা সে অনুযায়ী পরিকল্পনা ও ইশতেহার নিয়ে কথা বলছি। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান নিয়ে কথা বলছি, নারীদের নিরাপত্তা নিয়েও কথা বলছি।

বিএনপি চেয়ারম্যান তাকে রহমানকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা তাহাজ্জুদের নামাজের পর ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত থাকার আহ্বান জানিয়ে কেন্দ্র দখল করে সিল মারার পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র রুখে দেবে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি ভোটাররা যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ভোটকেন্দ্র পাহারায় থাকবে। যারা ভোট প্রদানে বাধা সৃষ্টি করবে এবং নানামুখী ষড়যন্ত্র করবে, তাদের কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এ নেতা।

এদিকে একই মঞ্চে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, আমরা আবারও মিডিয়াকে দলীয়করণের পথে যেতে দেখছি। ওপরে ওপরে সব প্রতিষ্ঠানকে একদিকে হেলে পড়তে দেখা যাচ্ছে। সবাইকে মনে করিয়ে দিতে চাই, ৫ আগস্টের আগে এ দেশের অনেক মিডিয়া দালালি করলেও ফ্যাসিবাদকে রক্ষা করতে পারেনি। এ দেশের জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদমুক্ত করেছে।

জনসভায় আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের এনসিপি প্রার্থী মাহবুব আলম, উপজেলা জামায়াতের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, জাতীয় নাগরিক পার্টির উপজেলা আহ্বায়ক মো. মাছুম বিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা আহ্বায়ক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ:রাজনীতিনাহিদ ইসলামএনসিপিজাতীয় নাগরিক পার্টিফ্যামিলি কার্ডত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমান

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!