মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
রাজনীতি

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০০:০৬

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের|ছবি: গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান তারেক রহমানের

রংপুরে বিএনপির নির্বাচনী সমাবেশে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুরে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

এর আগে রাত সাড়ে ৮টায় লাল-সবুজ বাসযোগে তিনি জনসভাস্থলে পৌঁছান। পরে মঞ্চে উঠে হাত নেড়ে মাঠে উপস্থিত জনসমুদ্রকে অভিবাদন জানান এবং প্রধান অতিথির আসনে বসেন।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ রংপুর বিভাগের ৩৩টি আসনের সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয়-স্থানীয় নেতারা। জনসভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু।

এর আগে সন্ধ্যা ৬টায় জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতের পর তারেক রহমান তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে খোঁজখবর নেন।

এ দিন দুপুর ২টার দিকে বগুড়া থেকে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন তারেক রহমান। পথে তিনি মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী (র.)-এর মাজার জিয়ারত করেন এবং মোকামতলা বাসস্ট্যান্ডে নির্বাচনী পথসভায় অংশ নেন। পরে গাইবান্ধার

এদিকে বিকেল ৩টার দিকে কালেক্টরেট ঈদগাহ মাঠে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনী জনসভা শুরু হয়। জনসভার শুরুতে বিভাগের ৩৩টি আসনের প্রার্থী ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বক্তব্য দেন।

দুপুরের পর থেকে রংপুরে বিএনপির নির্বাচনী জনসভা ঘিরে মানুষের ঢল নামে। বিভাগের জেলা-উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন নিয়ে মিছিল ও খণ্ড খণ্ড শোভাযাত্রায় সমাবেশস্থল কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হন। জনস্রোত মিলে জনসমুদ্রে পরিণত হয় কালেক্টরেট ঈদগাহ মাঠ।

সমাবেশস্থলে মানুষের ভিড় ছড়িয়ে পড়ে কাচারী বাজার, বাংলাদেশ ব্যাংক মোড়, সুরভী উদ্যান, সিটি বাজার এলাকাসহ আশপাশের এলাকায়।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের জনসভা ঘিরে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মঞ্চ ও আশপাশের ভবনসহ পুরো এলাকাজুড়ে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা বিভাগ দায়িত্ব পালন করছে। এছাড়া নগরীজুড়ে তল্লাশি চৌকিগুলোতে কার্যক্রম জোরদার করা হয়েছে।

ট্যাগ:ডা. এজেডএম জাহিদ হোসেন‘হ্যাঁ’ ভোট দেওয়ারভোট দেওয়ার আহ্বানরংপুরে বিএনপির নির্বাচনীবিএনপির নির্বাচনীনির্বাচনী সমাবেশেতারেক রহমানবিএনপির নির্বাচনী সমাবেশে

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!