মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষসরকারি বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়শিক্ষা বোর্ডফুটবলব্যাংক-বিমাপ্রাথমিক ও মাধ্যমিকরাজধানীদরকারি তথ্যসারা দেশবেসরকারি বিশ্ববিদ্যালয়অর্থনীতি প্রবাসী ক্রিকেটপাকিস্তানঅর্থনীতিমতামতবাংলাদেশএআইআবেদন শুরু ও শেষজেলাকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিআন্তর্জাতিকপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
The Generation Today

মেনু

সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
শিক্ষা বোর্ড
ফুটবল
ব্যাংক-বিমা
প্রাথমিক ও মাধ্যমিক
রাজধানী
দরকারি তথ্য
সারা দেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়
অর্থনীতি
প্রবাসী
ক্রিকেট
পাকিস্তান
অর্থনীতি
মতামত
বাংলাদেশ
এআই
আবেদন শুরু ও শেষ
জেলা
কলেজ
আন্দোলন
মাউশি
বিজ্ঞপ্তি
ইউজিসি
আন্তর্জাতিক
প্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ

সোনার দাম ফের বাড়ল, এবার কত?

ড

ডেস্ক রিপোর্ট

•2 min read
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২২:২৮

সোনার দাম ফের বাড়ল, এবার কত?
সোনার দাম ফের বাড়ল, এবার কত?|ছবি: সোনার দাম ফের বাড়ল, এবার কত?

১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। রোববার (১ ফেব্রুয়ারি) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

এর আগে শনিবার সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। সে সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ বার দাম বাড়ানো হয়েছে এবং ৫ বার কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সে বছর ৬৪ বার দাম বেড়েছিল এবং ২৯ বার কমেছিল।

স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ৩১ জানুয়ারি সকালে নির্ধারিত দাম অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৭ হাজার ২৯০ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৪৩২ টাকায়।

ট্যাগ:ভরি স্বর্ণের দামক্যারেটের প্রতি ভরিদেশের বাজারে স্বর্ণেরবাজারে স্বর্ণের দামস্বর্ণের দাম সমন্বয়দেশের বাজারেস্বর্ণের দাম১২ ঘণ্টারও কম

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!