মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষসরকারি বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়শিক্ষা বোর্ডফুটবলব্যাংক-বিমাপ্রাথমিক ও মাধ্যমিকরাজধানীদরকারি তথ্যসারা দেশবেসরকারি বিশ্ববিদ্যালয়অর্থনীতি প্রবাসী ক্রিকেটপাকিস্তানঅর্থনীতিমতামতবাংলাদেশএআইআবেদন শুরু ও শেষজেলাকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিআন্তর্জাতিকপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
The Generation Today

মেনু

সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
শিক্ষা বোর্ড
ফুটবল
ব্যাংক-বিমা
প্রাথমিক ও মাধ্যমিক
রাজধানী
দরকারি তথ্য
সারা দেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়
অর্থনীতি
প্রবাসী
ক্রিকেট
পাকিস্তান
অর্থনীতি
মতামত
বাংলাদেশ
এআই
আবেদন শুরু ও শেষ
জেলা
কলেজ
আন্দোলন
মাউশি
বিজ্ঞপ্তি
ইউজিসি
আন্তর্জাতিক
প্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ

ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যাংক চেয়ারম্যান

ড

ডেস্ক রিপোর্ট

•2 min read
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ২২:৩১

ব্যাংককে নিজের মনে করলে সেবার মান বহুগুণ বাড়বে: ইসলামী ব্যাংক চেয়ারম্যান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দেশের সবচেয়ে বড় ব্যাংক উল্লেখ করে এ প্রতিষ্ঠানের প্রতি জনমানুষের আস্থা আরও বৃদ্ধি করতে কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম. জুবায়দুর রহমান। তিনি বলেন, গ্রাহকরাই হলো ব্যাংকের প্রাণ। তাই গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করাই ব্যাংকের প্রধান লক্ষ্য হওয়া উচিত।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা ক্যান্টনমেন্টের সেনাপ্রাঙ্গনে অনুষ্ঠিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ঢাকার তিনটি জোন ও পাঁচটি কর্পোরেট শাখার কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত কর্মকর্তা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চেয়ারম্যান বলেন, সেবার মাধ্যমে গ্রাহকদের যাবতীয় সমস্যা দ্রুত ও কার্যকরভাবে সমাধান করতে হবে। গ্রাহকদের যেকোনো অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা চালাতে হবে। কর্মকর্তা-কর্মচারীরা যখন প্রতিষ্ঠানকে নিজের মনে করবেন, তখন সেবার মান ও কাজের গতি স্বাভাবিকভাবেই বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম, এফসিএ, এফসিএস, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ মাহবুব আলম।

সভাপতির বক্তব্যে ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন বলেন, দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতে ছোট ও মাঝারি শিল্পে (এসএমই) বিনিয়োগের কোনো বিকল্প নেই। তিনি এসএমই খাতে বিনিয়োগ আরও সম্প্রসারণের পাশাপাশি উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করে সাধারণ মানুষের জন্য ব্যাংকিং সেবা আরও সহজ করার আহ্বান জানান।

এ সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার ও ড. এম কামাল উদ্দীন জসিমসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


ট্যাগ:প্রফেসর ড. এম. জুবায়দুরড. এম. জুবায়দুর রহমানমোঃ ওমর ফারুক খাঁনমোহাম্মদ খুরশীদ ওয়াহাব অডিটমোঃ আবদুস সালাম এফসিএপ্রফেসর ড. এম মাসুদড. এম মাসুদ রহমানমোঃ আবদুল জলিল অনুষ্ঠানে

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!