মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
আন্তর্জাতিক

ট্রাম্পের হুমকি উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ইরানে

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৪১

তেহরানে বিক্ষোভের সময় সড়কে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়
তেহরানে বিক্ষোভের সময় সড়কে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়|ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি উপেক্ষা করে বিক্ষোভকারীদের দ্রুত বিচার ও মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। বুধবার (১৪ জানুয়ারি) দেশটির প্রধান বিচারপতি গোলামহোসেইন মোহসেনি-এজেইর মন্তব্যের পর মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে শিগগির বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে।

২৬ বছর বয়সী বিক্ষোভকারী এরফান সোলতানিকে বুধবার (১৪ জানুয়ারি) ভোরে ফাঁসি দেওয়ার কথা ছিল বলে জানা গেছে। তবে তা কার্যকর হয়েছে কি না নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত ভোরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সোলতানির এক স্বজন সিএনএনকে বলেন, ‘আমি সম্পূর্ণ হতবাক। মনে হচ্ছে স্বপ্ন দেখছি। মানুষ ট্রাম্পের কথায় ভরসা করে রাস্তায় নেমেছিল। আপনাদের কাছে অনুরোধ, এরফানকে যেন ফাঁসি দেওয়া না হয়।’

বিক্ষোভকারীদের ফাঁসি শুরু হলে যুক্তরাষ্ট্র খুবই কঠোর পদক্ষেপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের গোয়েন্দা মূল্যায়নের সূত্র উল্লেখ করে রয়টার্স প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, ট্রাম্প ইরানে হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন যদিও কী মাত্রায় পদক্ষেপ নেওয়া হবে তা এখনো অনিশ্চিত।

পার্শ্ববর্তী তুরস্ক, মিশর ও সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানে সামরিক হস্তক্ষেপ না করার পরামর্শ দিয়েছে বলে খবর পাওয়া গেছে। কায়রোভিত্তিক এক কূটনীতিক বলেন, এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্য ও বিশ্ব অর্থনীতির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।

মানবাধিকার সংস্থা এইচআরএনএ’র তথ্য অনুযায়ী, ইরানে কঠোর দমনপীড়নে এখন পর্যন্ত কমপক্ষে দুই হাজার জন নিহত এবং ১৮ হাজার জনের বেশি গ্রেফতার হয়েছে। দুই সপ্তাহের বিক্ষোভে নিহতের সংখ্যা ১৯৭৯ সালের বিপ্লব-পরবর্তী যে কোনো ঘটনার তুলনায় বেশি।

সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগ:ইরানমৃত্যুদণ্ডবিক্ষোভকারীযুক্তরাষ্ট্র

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!