মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
আন্তর্জাতিক

‘স্যার, একটু দেখা করতে পারি’, ট্রাম্পকে বলেছিলেন মোদি

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৯

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প|ছবি: সংগৃহীত

পারস্পরিক শুল্ক নিয়ে উত্তেজনার মধ্যেই প্রতিরক্ষা সরঞ্জাম কেনার ব্যাপারে কথা বলতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছিলেন নরেন্দ্র মোদি। ওই আলাপের প্রসঙ্গ তুলে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, উত্তেজনার মধ্যেও তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী দেখা করতে চেয়েছিলেন।

ডোনাল্ড ট্রাম্পের বর্ণনা অনুযায়ী, রাশিয়ার কাছে তেল কেনা নিয়ে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলছিল। প্রধানমন্ত্রী মোদি দেখা করতে এসেছিলেন। বলেছিলেন, ‘স্যার, আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি’। ট্রাম্প বলেন, তিনি সেদিন ‘হ্যাঁ’ সূচক জবাব দিয়েছিলেন।

স্থানীয় সময় মঙ্গলবার ওয়াশিংটনে হাউস রিপাবলিকান পার্টির (জিওপি) সদস্যদের রিট্রিটে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি নরেন্দ্র মোদি প্রসঙ্গে কথা বলেন। ওই মুহূর্তের একটি ভিডিওতে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শোনা যায়, ভারত ৬৮টি অ্যাপাচি হেলিকপ্টার অর্ডার দিয়েছে। এগুলো কেনার জন্য নয়াদিল্লিকে পাঁচ বছর ধরে অপেক্ষা করতে হয়েছে।

তবে ট্রাম্পের এই বক্তব্যের বিষয়ে নয়াদিল্লির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। টাইমস অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ভারত মোট ২৮টি অ্যাপাচি হেলিকপ্টারই অর্ডার করেছিল। গত বছরের ডিসেম্বরের মধ্যে সবগুলো সরবরাহ সম্পন্ন হয়েছে।

নয়াদিল্লির সঙ্গে শুল্ক সংক্রান্ত টানাপোড়েন ও রাশিয়ার কাছে থেকে তেল কেনা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘ওনার (নরেন্দ্র মোদি) সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। তবে তিনি খুব একটা খুশি নন, কারণ এখন তারা অনেক বেশি ট্যারিফ দিচ্ছে।’ ট্রাম্প দাবি করেন, ভারত বর্তমানে রাশিয়ার কাছে থেকে তেল কেনা অনেকটাই কমিয়েছে।

ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কাছে থেকে তেল কেনার কারণে ট্রাম্প প্রশাসন ভারতের পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। ২০২২ সাল থেকে ছাড়মূল্যে রাশিয়ার অপরিশোধিত তেল কেনা বাড়ায় ভারত। তারা মস্কোর জ্বালানির অন্যতম বড় ক্রেতা।

বর্তমানে যুক্তরাষ্ট্রই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। ২০২৪ সালে দুই দেশের মধ্যে পণ্য ও সেবা বাণিজ্যের পরিমাণ আনুমানিক ২১২ দশমিক ৩ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।

সূত্র: আনাদোলু এজেন্সি

ট্যাগ:ডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!