মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
আন্তর্জাতিক

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল যুক্তরাষ্ট্র

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:২৮

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

মুসলিম ব্রাদারহুডের মিসর ও জর্ডান শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং লেবাননের শাখাকে আরও কঠোর শ্রেণিভুক্তি অনুযায়ী ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই সংক্রান্ত ঘোষণা দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে বলেছেন, ‘মুসলিম ব্রাদারহুডের বিভিন্ন শাখার সহিংসতা ও অস্থিতিশীল কর্মকাণ্ড যেখানে যেখানে সংঘটিত হচ্ছে, এই ঘোষণা তা প্রতিহত করার একটি দীর্ঘমেয়াদি ও ধারাবাহিক প্রচেষ্টার সূচনামাত্র।’ তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদে জড়িত থাকা বা তা সমর্থনের জন্য এসব শাখাকে প্রয়োজনীয় সম্পদ থেকে বঞ্চিত করতে যুক্তরাষ্ট্র তার হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করবে।’

রুবিও জানান, সংগঠনটির নেতা মুহাম্মদ ফাওজি তাক্কোশকেও ‘স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে তালিকাভুক্ত করা হবে। এর ফলে তাঁর মালিকানাধীন বা তাঁর স্বার্থসংশ্লিষ্ট সব সম্পত্তি জব্দ বা অবরুদ্ধ করা হবে।

মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, মিসর ও জর্ডানের মুসলিম ব্রাদারহুড শাখার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংগঠনটির ক্ষতিকর প্রভাব সীমিত করার লক্ষ্যে। যুক্তরাষ্ট্রের দাবি, এসব শাখা ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসকে বস্তুগত সহায়তা দিয়েছে। এই কারণে তাদের ‘স্পেশালি ডিজাইনেটেড গ্লোবাল টেররিস্ট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রসঙ্গত, গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যার মাধ্যমে মুসলিম ব্রাদারহুডের কিছু শাখাকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই সর্বশেষ এই সিদ্ধান্ত নেওয়া হলো।

যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আন্তর্জাতিক পরিসরে রাজনৈতিক ও কূটনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মধ্যপ্রাচ্যে মুসলিম ব্রাদারহুডের প্রভাব ও ভূমিকা দীর্ঘদিন ধরেই বিতর্কিত; নতুন এই ঘোষণার ফলে সেই বিতর্ক আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগ:মুসলিম ব্রাদারহুডযুক্তরাষ্ট্রমার্কো রুবিওমিসরজর্ডানলেবানন

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!