মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
আন্তর্জাতিক

মার্কিন ভিসা স্থগিত হচ্ছে বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০০:৩১

৭৫ দেশের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে মার্কিন ভিসা
৭৫ দেশের জন্য অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে মার্কিন ভিসা|ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বুধবার (১৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের একটি অভ্যন্তরীণ নথির উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজ এ বিষয়ে প্রথম খবর প্রকাশ করে। তবে বিষয়টি নিয়ে বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র।

৭৫টি দেশের তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে পাকিস্তান, সোমালিয়া, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিসর, নাইজেরিয়া, থাইল্যান্ড ও ইয়েমেন। তবে এই তালিকায় ভারত নেই।

নথিতে উল্লেখ করা হয়েছে, যেসব আবেদনকারী ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ওপর সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে উঠতে পারেন, তাঁদের ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ২১ জানুয়ারি থেকে স্থগিতাদেশ কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা অনির্দিষ্টকাল বলবৎ থাকবে।

ফক্স নিউজ ডিজিটালের হাতে আসা অভ্যন্তরীণ নথিতে বলা হয়, এ সময় ভিসা যাচাই ও নিরাপত্তা-সংক্রান্ত প্রক্রিয়া নতুন করে পর্যালোচনা করবে পররাষ্ট্র দপ্তর।

বিদ্যমান আইনের আওতায় যেসব আবেদনকারী ভবিষ্যতে সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হতে পারেন, তাঁদের ভিসা আবেদন সরাসরি প্রত্যাখ্যান করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এই ক্ষেত্রে আফ্রিকার দেশ সোমালিয়াকে বাড়তি নজরদারির আওতায় আনা হয়েছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সহায়তা কর্মসূচিতে বড় ধরনের জালিয়াতির ঘটনা সামনে আসার পর বিষয়টি গুরুত্ব পায়। প্রসিকিউটরদের ভাষ্য অনুযায়ী, এতে জড়িতদের বড় একটি অংশ সোমালি নাগরিক বা সোমালি-আমেরিকান।

২০২৫ সালের নভেম্বর মাসে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের দূতাবাসে পাঠানো চিঠিতে ‘পাবলিক চার্জ’ অর্থাৎ সরকারি সহায়তা আইনের আওতায় যাচাই–বাছাইয়ে কঠোর নীতি কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়।

ওই নির্দেশনায় বলা হয়, আবেদনকারীর বয়স, স্বাস্থ্যগত অবস্থা, ইংরেজি ভাষায় দক্ষতা, আর্থিক সামর্থ্য, ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন হতে পারে কি না—এসব বিষয় বিবেচনায় নেওয়া হবে।

এমনকি বয়স্ক বা অতিরিক্ত ওজনের আবেদনকারী, অতীতে সরকারি নগদ সহায়তা নেওয়া ব্যক্তি কিংবা কোনো সময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আশ্রিত ছিলেন—এমন ব্যক্তিদের ভিসাও বাতিল হতে পারে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট এক বিবৃতিতে বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের উদারতার সুযোগ নিতে পারে—এমন সম্ভাব্য অভিবাসীদের অযোগ্য ঘোষণা করার ক্ষমতা স্টেট ডিপার্টমেন্ট দীর্ঘদিন ধরেই ব্যবহার করে আসছে।’

তিনি আরো বলেন, ‘এই ৭৫ দেশের অভিবাসন প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত রাখা হচ্ছে, যাতে কল্যাণভাতা বা সরকারি সুবিধার ওপর নির্ভরশীল হতে পারে—এমন বিদেশিদের প্রবেশ ঠেকানো যায়।’

নতুন এই স্থগিতাদেশে ব্যতিক্রমের সুযোগ খুবই সীমিত। কেবল তখনই কোনো আবেদন বিবেচনায় নেওয়া হবে, যদি ‘পাবলিক চার্জ’–সংক্রান্ত সব শর্ত পূরণ হয়। ‘পাবলিক চার্জ’ বিধান যুক্তরাষ্ট্রের অভিবাসন আইনে বহুদিন ধরেই রয়েছে। তবে বিভিন্ন প্রশাসনে এর প্রয়োগ ভিন্ন ছিল।

২০২২ সালে বাইডেন প্রশাসনের সময়ে এই বিধান সীমিত করা হয়। তখন কেবল নগদ সহায়তা ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক চিকিৎসা ব্যয় বিবেচনায় নেওয়া হতো। এসএনএপি (খাদ্য সহায়তা), উইক, মেডিকেইড বা আবাসন ভাউচার— এসব কর্মসূচিকে তখন এর বাইরে রাখা হয়েছিল।

ট্যাগ:মার্কিন ভিসাভিসা নিষেধাজ্ঞাঅভিবাসী

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!