মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
আন্তর্জাতিক

ইউক্রেনের ২ লাখ সেনা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়েছেন: প্রতিরক্ষামন্ত্রী

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০০:৩৮

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ
ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ|ছবি: স

ইউক্রেনের নতুন প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভ জানিয়েছেন, দেশটির সেনাবাহিনীতে প্রায় দুই লাখ সেনা অনুমতি ছাড়াই নিজ নিজ অবস্থান ত্যাগ করেছেন। পাশাপাশি সামরিক আইন এড়ানোর অভিযোগে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় নাগরিক বর্তমানে ‘ওয়ান্টেড’ হিসেবে তালিকাভুক্ত।

সিএনএন জানিয়েছে, বুধবার (১৪ জানুয়ারি) ইউক্রেনের পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ নিশ্চিত হওয়ার আগে দেওয়া এক বক্তব্যে ফেদোরভ এসব তথ্য প্রকাশ করেন। যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনীয় সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই তীব্র চাপের মধ্যে রয়েছে। শক্তিশালী ও সংখ্যায় অনেক বড় শত্রুপক্ষের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে সম্মুখ সমরে পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই ইউক্রেনীয় সেনারা জনবল ও অস্ত্রের ঘাটতি সত্ত্বেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন।

দীর্ঘদিন ধরে ইউক্রেনের সেনাদের মনোবল কমে যাওয়া এবং পলায়নের গুঞ্জন শোনা গেলেও, এই প্রথম দেশটির কোনো শীর্ষ কর্মকর্তা সমস্যার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ করলেন।

ইউক্রেনের আইন অনুযায়ী—১৮ থেকে ৬০ বছর বয়সী সব পুরুষকে সামরিক নিবন্ধনের আওতায় থাকতে হয় এবং সব সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হয়। তবে সরাসরি যুদ্ধে মোতায়েনের আওতায় পড়েন ২৫ থেকে ৬০ বছর বয়সীরা। যুদ্ধ শুরুর পর দেশটিতে সামরিক আইন জারির ফলে ২৩ থেকে ৬০ বছর বয়সী, সামরিকভাবে যোগ্য পুরুষদের দেশত্যাগে নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও বাস্তবে অবৈধভাবে অনেকেই দেশ ছেড়ে গেছেন বলে অভিযোগ আছে।

মিখাইলো ফেদোরভ ইউক্রেনের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষামন্ত্রী। আগামী সপ্তাহেই তাঁর বয়স ৩৫ বছর পূর্ণ হবে। তিনি ডেনিস শমিহালের স্থলাভিষিক্ত হয়েছেন। শমিহাল বর্তমানে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এর আগে ফেদোরভ দেশটির উপপ্রধানমন্ত্রী এবং ডিজিটাল ট্রান্সফরমেশনমন্ত্রী ছিলেন। ওই দায়িত্বে থাকাকালে তিনি ইউক্রেনের ড্রোন যুদ্ধ প্রকল্পসহ বিভিন্ন প্রযুক্তিনির্ভর উদ্যোগ তদারকি করেন। বুধবারের বক্তব্যে তিনি বলেন, জনবলের সংকটের কারণে প্রযুক্তিগত অগ্রগতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ফেদোরভ বলেন, ‘আরও বেশি রোবট মানে কম ক্ষতি, আরও বেশি প্রযুক্তি মানে কম মৃত্যু। ইউক্রেনীয় বীরদের জীবন আমাদের কাছে সবচেয়ে মূল্যবান।’ তিনি জানান, বর্তমানে ইউক্রেনে প্রায় ৫০০টি কোম্পানি ড্রোন উৎপাদন করছে, ২০০টি প্রতিষ্ঠান জ্যামিং সরঞ্জাম তৈরি করছে এবং ২০ টির বেশি বেসরকারি প্রতিষ্ঠান ক্ষেপণাস্ত্র উৎপাদনে যুক্ত রয়েছে।

ফেদোরভের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেন, দেশের সামরিক মোবিলাইজেশন প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন আনা প্রয়োজন। তিনি জানান, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ফেদোরভের অন্যতম প্রধান অগ্রাধিকার হবে সামরিক বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা আরও জোরদার করা।

ট্যাগ:ইউক্রেনপ্রতিরক্ষামন্ত্রীযুদ্ধক্ষেত্র

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!