মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষসরকারি বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়শিক্ষা বোর্ডফুটবলব্যাংক-বিমাপ্রাথমিক ও মাধ্যমিকরাজধানীদরকারি তথ্যসারা দেশবেসরকারি বিশ্ববিদ্যালয়অর্থনীতি প্রবাসী ক্রিকেটপাকিস্তানঅর্থনীতিমতামতবাংলাদেশএআইআবেদন শুরু ও শেষজেলাকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিআন্তর্জাতিকপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
The Generation Today

মেনু

সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
শিক্ষা বোর্ড
ফুটবল
ব্যাংক-বিমা
প্রাথমিক ও মাধ্যমিক
রাজধানী
দরকারি তথ্য
সারা দেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়
অর্থনীতি
প্রবাসী
ক্রিকেট
পাকিস্তান
অর্থনীতি
মতামত
বাংলাদেশ
এআই
আবেদন শুরু ও শেষ
জেলা
কলেজ
আন্দোলন
মাউশি
বিজ্ঞপ্তি
ইউজিসি
আন্তর্জাতিক
প্রস্তুতি ও পরামর্শ
আন্তর্জাতিক

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

ড

ডেস্ক রিপোর্ট

•1 min read
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০০:১৬

ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা|ছবি: ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত ইসরায়েলি চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যারিয়েল সেইডম্যানকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

তাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ আফ্রিকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অ্যারিয়েল সেইডম্যান কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গ করেছেন। যা দক্ষিণ আফ্রিকার সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

শিষ্টচার ভঙ্গের মধ্যে রয়েছে— প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে ইসরায়েল সরকারের সরকারি সামাজিক যোগযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে বিষেদাগার করা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তাদের সফরের ব্যাপারে অবহিত না করা।

প্রেটোরিয়াতে অবস্থিত ইসরায়েলি কূটনৈতিক মিশন এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গণহত্যা চালানো দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছিল দক্ষিণ আফ্রিকা। ওই মামলার পর থেকেই ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক খারাপ ছিল। এখন ইসরায়েলি দূতকে অবাঞ্চিত ঘোষণা করেছে দেশটি।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ট্যাগ:অবাঞ্চিত ঘোষণাদক্ষিণ আফ্রিকাইসরায়েলি দূতকে অবাঞ্চিতদূতকে অবাঞ্চিত ঘোষণাদক্ষিণ আফ্রিকায় নিযুক্তআফ্রিকায় নিযুক্ত ইসরায়েলিনিযুক্ত ইসরায়েলি চার্জইসরায়েলি চার্জ ডি’অ্যাফেয়ার্সইসরায়েলিদূতকেঅবাঞ্চিতঘোষণাকরল

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!