মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
বিনোদন

প্রেমের গল্পে ফেরার ইচ্ছে দীপিকার

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০২:০৩

দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন|ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে অ্যাকশন ও বড় বাজেটের ছবির ভিড়ের মধ্যে রোমান্টিক কমেডি বা প্রেমের গল্পে ফেরার ইচ্ছার কথা জানালেন দীপিকা পাড়ুকোন। তবে তাঁর আক্ষেপ, এমন ছবির পক্ষে এখন খুব কম প্রযোজকই এগিয়ে আসছেন।

গতকাল ৪০ বছরে পা রাখেন দীপিকা পাড়ুকোন। জন্মদিনের আগে ভক্তদের সঙ্গে একটি ফ্যান মিটে অংশ নেন অভিনেত্রী। সেখানকার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দীপিকাকে বলতে শোনা যায়—তিনি আবার রোমান্টিক কমেডি করতে চান। আর সে কথা শুনে দর্শকেরা চিৎকার করে তাঁর সহঅভিনেতা হিসেবে রণবীর সিং, হৃতিক রোশন কিংবা শাহরুখ খানের নাম নিতে থাকেন।

ভক্তদের অনেকেই চান, বাস্তব জীবনেও স্বামী–স্ত্রী দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং একসঙ্গে একটি রোমান্টিক কমেডিতে অভিনয় করুন।

রোমান্টিক কমেডি করতে চান দীপিকা

অনুষ্ঠানে দীপিকাকে প্রশ্ন করা হয়, তাঁকে কবে আবার রোমান্টিক কমেডিতে দেখা যাবে? উত্তরে অভিনেত্রী বলেন, ‘আমি সত্যিই আশা করছি, খুব শিগগিরই সেটা হবে। আপনারা জানেন, দর্শক হিসেবে যেমন এই ঘরানাটা আমার খুব পছন্দ, অভিনেত্রী হিসেবেও তেমনি। কিন্তু আমার মনে হয়, এখনকার পরিবেশটা বা আবহটা এমন—দর্শকেরা হয়তো অন্য কিছু খুঁজছেন। তবে আপনাদের এতজন যদি রোমান্টিক কমেডি চান, তাহলে নিশ্চয়ই সাধারণ দর্শকের বড় একটি অংশ সেটাই দেখতে চায়।’

রণবীরের নামেই সবচেয়ে বেশি চিৎকার

দীপিকার এই বক্তব্যের পরই দর্শকদের মধ্য থেকে কেউ হৃতিক রোশনের নাম চিৎকার করে বলেন, আবার কেউ মজা করে দুই অভিনেতাকে নিয়ে রোমান্টিক কমেডির কথা তোলেন। অনুষ্ঠানের সঞ্চালক তখন একটি ছোট জরিপ করেন—রোমান্টিক কমেডিতে দীপিকার বিপরীতে কাকে দেখতে চান দর্শকেরা? হৃতিক রোশন, শাহরুখ খান, নাকি তাঁর স্বামী রণবীর সিং?

তিনজনের নামেই করতালি পড়লেও রণবীর সিংয়ের নামেই ছিল সবচেয়ে জোরালো চিৎকার।

প্রযোজকের অভাবের কথাও বললেন দীপিকা

অনুষ্ঠানে দীপিকা ভক্তদের জিজ্ঞেস করেন, রোমান্টিক কমেডি যদি প্রেক্ষাগৃহের বদলে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়, তাতে কি তাঁরা হতাশ হবেন? এরপরই অভিনেত্রী আক্ষেপ করে বলেন, হালকা ঘরানার ছবির পক্ষে এখন প্রযোজক ও চিত্রনাট্যকার—দুজনেরই অভাব।

দীপিকার ভাষায়, ‘এই বিষয়টা নিয়ে আমার টিম আর আমি সব সময়ই খোঁজাখুঁজি করি। আমরা নিয়মিতই ড্রামা, প্রেমের গল্প, রোমান্টিক কমেডি—এই ঘরানার স্ক্রিপ্ট খুঁজি। কিন্তু আমার মনে হয়, এই মুহূর্তে খুব কম প্রযোজকই এ ধরনের কনটেন্টে বিনিয়োগ করছেন, আর লেখকও খুব কমই এ ধরনের গল্প লিখছেন।’
সামনে কী আছে দীপিকার?

২০২৪ সালে দীপিকাকে শেষ দেখা গেছে ‘ফাইটার’, ‘কাল্কি ২৮৯৮ এডি’ এবং ‘সিংহম অ্যাগেইন’ ছবিতে। খুব শিগগির তিনি অভিনয় করবেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ ছবিতে, যেখানে তাঁর সঙ্গে থাকবেন শাহরুখ খান। এ ছাড়া অ্যাটলি পরিচালিত, এখনো নাম ঠিক না হওয়া একটি ছবিতে তিনি অভিনয় করবেন আল্লু অর্জুনের বিপরীতে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ট্যাগ:বিনোদনদীপিকা পাড়ুকোনবলিউড

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!