মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
বিনোদন

বিবাহবার্ষিকীতে উপহারের বদলে অভিনেত্রী পেলেন ডিভোর্স নোটিশ

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৫৬

পিটার হাগ ও সেলিনা জেটলি
পিটার হাগ ও সেলিনা জেটলি|ছবি: হিন্দুস্তান টাইমস

গত বছরের নভেম্বরে মুম্বাইয়ের অন্ধেরির আদালতে স্বামী পিটার হাগের বিরুদ্ধে পারিবারিক কলোহ ও নির্যাতনের অভিযোগে ডিভোর্সের মামলা করেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সে সময় ক্ষতিপূরণ হিসেবে তিনি ৫০ কোটি টাকা এবং অন্যান্য অর্থ দাবি করেন। দুই মাস পর নতুন অভিযোগ তুললেন তিনি। সেলিনার দাবি, অস্ট্রিয়ান ফ্যামিলি কোর্টের যৌথ হেফাজতের নির্দেশ থাকা সত্ত্বেও তাকে তাদের তিন সন্তানের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না।

মঙ্গলবার ইনস্টাগ্রামে দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেন সেলিনা। সেখানে তিনি লিখেছেন, গত সেপ্টেম্বরের শুরুতে আমাদের ১৫তম বিবাহবার্ষিকীতে স্থানীয় পোস্ট অফিস থেকে উপহার আনতে যাচ্ছেন- এই অজুহাতে তাকে নিয়ে যান স্বামী। সেখানেই তার হাতে ডিভোর্সের নোটিশ ধরিয়ে দেওয়া হয়। এমনকি, স্বামী নিজেই তাকে গাড়িতে করে পোস্ট অফিসে নিয়ে যান।

সেলিনার আইনজীবীর দাবি অনুযায়ী, পিটার হাগ গত বছর অস্ট্রিয়ার আদালতে ডিভোর্সের মামলা করেন। ভিয়েনায় থাকা কয়েকটি সম্পত্তি সেলিনার অজান্তেই বিক্রি করা হয়েছে-এ কথা জানার পরই নাকি তিনি এই পদক্ষেপ নেন। অস্ট্রিয়ার মামলায় হাগ প্রমাণ করার চেষ্টা করছেন, ওই সম্পত্তিগুলোর ওপর সেলিনার কোনো অধিকার নেই।

আইনজীবী আরও জানান, পিটার তাদের বৈবাহিক সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য সেলিনাকেই দায়ী করছেন। যদিও সন্তানদের স্বার্থে সেলিনা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিচ্ছেদ চেয়েছিলেন, পিটার তাতে রাজি হননি।

অভিনেত্রী লিখেছেন, ২০২৫ সালের ১১ অক্টোবর রাত ১টায় প্রতিবেশীদের সহায়তায় আমি অস্ট্রিয়া ছাড়তে বাধ্য হই। আমার সঙ্গে যা ঘটছিল, আমি সেটাকে দীর্ঘদিনের পরিকল্পিত দমন ও নির্যাতন হিসেবে দেখেছি। ব্যাংক অ্যাকাউন্টে অল্প কিছু টাকা নিয়েই আমাকে ভারতে ফিরে আসতে হয় এবং সেখান থেকেই নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছি।

সেলিনা লেখেন, আমি আইনগত পথে ও সদিচ্ছা নিয়ে বন্ধুত্বপূর্ণ বিচ্ছেদের চেষ্টা করেছি, যেখানে শুধু সন্তানদের মঙ্গলকেই অগ্রাধিকার দিয়েছি। কিন্তু এসব প্রচেষ্টার জবাবে আমার বিবাহ-পূর্ব সম্পত্তি নিয়ে দাবি এবং অযৌক্তিক শর্ত আরোপ করা হয়েছে, যার উদ্দেশ্য ছিল ডিভোর্সের পরও আমার স্বাধীনতা ও মর্যাদা কেড়ে নেওয়া। এক রাতেই আমাকে একজন মা ও অভিভাবক হিসেবে আমার ভূমিকা প্রমাণ করতে বলা হয়, যদিও আমি-ই তাদের মা এবং প্রধান যত্নদাতা।

গত নভেম্বর মাসে সেলিনা প্রতি মাসে ১০ লক্ষ টাকা ভরণপোষণ দাবি করেছেন এবং পিটারকে তার মুম্বাইয়ের বাসভবনে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন জানান। পাশাপাশি বর্তমানে অস্ট্রিয়ায় পিটারের সঙ্গে থাকা তাদের তিন সন্তানের হেফাজতও তিনি চেয়েছেন। স্বামীর কারণে কাজ হারিয়ে আর্থিক ক্ষতির অভিযোগ তুলে তিনি ৫০ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।

২০১০ সালে সেলিনা ও পিটারের বিয়ে হয়। ২০১২ সালের মার্চে তাদের পুত্রসন্তান জন্ম নেয়। পাঁচ বছর পর আবারও তাদের ঘরে আসে যমজ সন্তান। তবে হৃদযন্ত্রের জটিলতায় এক সন্তানের মৃত্যু হয়।

সূত্র: এনডিটিভি

ট্যাগ:সেলিনা জেটলিডিভোর্সবিবাহবার্ষিকীপিটার হাগ

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!