৯৮তম অস্কারের ভোটগ্রহণ শুরু

ডেস্ক রিপোর্ট

1 min read
প্রকাশ:

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কার
বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অস্কার|ছবি: সংগৃহীত

বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ স্বীকৃতি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের (অস্কার) মনোনয়ন নির্ধারণের জন্য অনুষ্ঠানিকভাবে ভোটিং প্রক্রিয়া শুরু হয়েছে। চার দিনব্যাপী এই ভোটগ্রহণের মধ্য দিয়েই নির্ধারিত হবে আসন্ন অস্কার আসরের প্রতিযোগিতামূলক বিভাগগুলোর মনোনয়ন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ভোট প্রক্রিয়া চলবে আগামী ১৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। তারপরেই নির্ধারিত হবে কোন চলচ্চিত্রগুলো এ বছর পুরুস্কার জিতবে।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের মোট ১১ হাজার সদস্য ১৯ ভিন্ন ভিন্ন শাখায় তাদের ভোটা দিচ্ছেন। আগামী ২২ জানুয়ারি চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে।

সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকাডেমির সদস্যপদে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের সংখ্যা বেড়ে যাওয়ায় ভোটের ফলাফলে বড় ধরনের রদবদলের সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। বিশেষ করে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে গোল্ডেন গ্লোব বিজয়ী ক্লেবার মেন্ডোসা ফিলহোর ‘দ্য সিক্রেট এজেন্ট’ এবং এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পাওয়া ওয়াগনার মউরা অস্কারের মনোনয়নে বড় চমক দেখাতে পারেন।

এবারের অস্কারে প্রথমবারের মতো যুক্ত হচ্ছে নতুন একটি বিভাগ। ‘অ্যাচিভমেন্ট ইন কাস্টিং’ বা সেরা অভিনয়শিল্পী নির্বাচন বিভাগ নামে পরিচিত নতুন এই ক্যাটাগরি নিয়ে ভোটারদের মধ্যে যেমন উৎসাহ আছে, তেমনি রয়েছে খানিকটা অনিশ্চয়তাও।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!