মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
নির্বাচন

ইসির আপিল শুনানি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৭৩ প্রার্থী

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৬, ০১:৫৯

নির্বাচন ভবন
নির্বাচন ভবন|ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া বাতিল-গ্রহণের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনও বুধবার আরও ৭৩ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। নামঞ্জুর হয়েছে আরও ১৭ জনের আপিল। যার মধ্যে দুটি ছিল মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে। ফলে মোট ১৫ জনের প্রার্থিতা বাতিল হয়ে যায়। আরও ১০টি আপিল শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়েছে।     

এ নিয়ে গত পাঁচ দিনে আপিল করে ২৭৬ জন প্রার্থিতা ফিরে পেলেন। তবে ৮১ জনের মনোনয়নপত্র ইসি অবৈধ ঘোষণা করায় তারা প্রার্থিতা হারিয়েছেন। এ ছাড়া ২৩টি আপিল পরবর্তী সময় শুনানির জন্য অপেক্ষমাণ রাখা হয়।    

এদিনের শুনানিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আরও চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে ইসি। এ নিয়ে বাছাইয়ে বাদ পড়া দলটির ঢাকার সাতজনসহ সারাদেশের ১৭ প্রার্থীই প্রার্থিতা ফিরে পেলেন। ইসির ওয়েবসাইটে নিবন্ধিত দলগুলোর তালিকায় নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদকের নামসহ প্রয়োজনীয় তথ্য আপগ্রেডেশন (সমসাময়িকীকরণ) না হওয়ায় দলটির প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে সিপিবির আবেদনে ইসি সব তথ্য আপগ্রেডেশন করায় গত কয়েক দিনের শুনানিতে তাদের মনোনয়নপত্র বৈধ হয়।   

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন মিলনায়তনে পঞ্চম দিনের আপিল শুনানি হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ২৮১ থেকে ৩৮০ পর্যন্ত ক্রমিকের মোট ১০০টি আপিলের নিষ্পত্তি করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনার শুনানি করেছেন। ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ ও আইন শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

শুনানি শেষে আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, পঞ্চম দিনে মোট ১০০টি আপিল শুনানি হয়। যার মধ্যে ৭৩টি আপিল মঞ্জুর ও ১৭ নামঞ্জুর করা হয়। আর ১০টি আপিল শুনানি অপেক্ষমাণ করা হয়েছে। যেগুলোর শুনানি পরবর্তী সময়ে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩১১ থেকে ৪১০ নম্বর পর্যন্ত আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি চলবে।   

গত ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইকালে মোট দুই হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে এক হাজার ৮৪২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করা হয়। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর পক্ষে তিনটি আসনে দাখিল করা তিনটি মনোনয়নপত্র বাছাই ছাড়াই কার্যক্রম শেষ করা হয়। ৫ থেকে ৯ জানুয়ারি মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে ৬৪৫টি আপিল জমা পড়ে।

তপশিল অনুযায়ী, আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি শেষে প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ করা হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

ট্যাগ:নির্বাচন কমিশনত্রয়োদশ জাতীয় নির্বাচনআপিল শুনানি

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!