মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষসরকারি বিশ্ববিদ্যালয়সম্পাদকীয়শিক্ষা বোর্ডফুটবলব্যাংক-বিমাপ্রাথমিক ও মাধ্যমিকরাজধানীদরকারি তথ্যসারা দেশবেসরকারি বিশ্ববিদ্যালয়অর্থনীতি প্রবাসী ক্রিকেটপাকিস্তানঅর্থনীতিমতামতবাংলাদেশএআইআবেদন শুরু ও শেষজেলাকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিআন্তর্জাতিকপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
The Generation Today

মেনু

সর্বশেষ
সরকারি বিশ্ববিদ্যালয়
সম্পাদকীয়
শিক্ষা বোর্ড
ফুটবল
ব্যাংক-বিমা
প্রাথমিক ও মাধ্যমিক
রাজধানী
দরকারি তথ্য
সারা দেশ
বেসরকারি বিশ্ববিদ্যালয়
অর্থনীতি
প্রবাসী
ক্রিকেট
পাকিস্তান
অর্থনীতি
মতামত
বাংলাদেশ
এআই
আবেদন শুরু ও শেষ
জেলা
কলেজ
আন্দোলন
মাউশি
বিজ্ঞপ্তি
ইউজিসি
আন্তর্জাতিক
প্রস্তুতি ও পরামর্শ
ক্রিকেট

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ২৪ ঘণ্টায় ১ মিলিয়ন ফলোয়ার হারাল কেকেআর

ড

ডেস্ক রিপোর্ট

•2 min read
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৬, ১২:১৭

মুস্তাফিজকে বাদ দেওয়ায় ২৪ ঘণ্টায় ১ মিলিয়ন ফলোয়ার হারাল কেকেআর

আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে  মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রভাব দলটির সামাজিক যোগাযোগ মাধ্যমেও পড়েছে। মুস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে করা সব পোস্ট কেকেআরের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ থেকে মুছে ফেলায় ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশি সমর্থকরা। যার ফলে মাত্র এক দিনেই ১০ লাখেরও বেশি ফলোয়ার হারিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

একসময় সাকিব আল হাসান ও লিটন দাসের খেলার কারণে বাংলাদেশে কেকেআর অন্যতম জনপ্রিয় দল ছিল। এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেওয়ায় সেই আগ্রহ আরও বেড়েছিল। কিন্তু বিসিসিআইয়ের নির্দেশে তাকে বাদ দেওয়া এবং সংশ্লিষ্ট সব পোস্ট সরিয়ে ফেলার ঘটনায় মুহূর্তেই সেই ভালোবাসা ক্ষোভে রূপ নেয়। গত ২৪ ঘণ্টা আগেও কেকেআরের অনুসারী ছিল ১ কোটি ৮১ লাখ ১০ হাজারেরও বেশি। তবে গণহারে ‘আনফলো’ করার জোয়ারে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা কমে দাঁড়িয়েছে ১ কোটি ৭০ লাখে। অর্থাৎ ১ মিলিয়ন মানুষ কেকেআরের পেজ ত্যাগ করেছেন।

এদিকে মুস্তাফিজকে ঘিরে তৈরি হওয়া নিরাপত্তা ও রাজনৈতিক জটিলতা এখন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও প্রভাব ফেলছে। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপের গ্রুপ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতে হওয়ার কথা ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তার শঙ্কায় ভারতে খেলতে যেতে আগ্রহী নয়। বিসিবি এরই মধ্যে আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে অন্য দেশে নেওয়ার আবেদন জানিয়ে চিঠি দিয়েছে।

জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, বিসিবির এই আবেদনে আইসিসি ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। বিষয়টি তারা একদম নাকচ করে দেয়নি এবং এক-দুই দিনের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে রয়েছে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতার ইডেন গার্ডেনে এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল।

ট্যাগ:মুস্তাফিজকেবাদদেওয়ায়ঘণ্টামিলিয়নফলোয়ারহারালকেকেআরমুস্তাফিজকে বাদবাদ দেওয়ায়দেওয়ায় ২৪২৪ ঘণ্টায়মিলিয়ন ফলোয়ারফলোয়ার হারালহারাল কেকেআর

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!