মূল বিষয়বস্তুতে যানThe Generation Today
 
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবলজেলামতামতএআইপ্রাথমিক ও মাধ্যমিকবেসরকারি বিশ্ববিদ্যালয়ব্যাংক-বিমাসরকারি বিশ্ববিদ্যালয়দরকারি তথ্যক্রিকেটপাকিস্তানআবেদন শুরু ও শেষকলেজআন্দোলনমাউশিবিজ্ঞপ্তিইউজিসিপ্রস্তুতি ও পরামর্শ
সর্বশেষ
বাংলাদেশ
সারা দেশ
The Generation Today
সর্বশেষবাংলাদেশসারা দেশরাজধানীআন্তর্জাতিকঅর্থনীতিশিক্ষা বোর্ডঅর্থনীতি প্রবাসী সম্পাদকীয়ফুটবল
The Generation Today
হোমপেজসর্বশেষরাজনীতিঅর্থনীতিআইন-আদালতবিনোদনলাইফস্টাইলমতামত
সর্বশেষ
রাজধানীজেলাসরকারঅপরাধ-শৃঙ্খলাআইন-আদালতদুর্ঘটনাকৃষি ও খাদ্যবিদ্যুৎ ও জ্বালানি
রাজনীতি
ভারতপাকিস্তানচীনমধ্যপ্রাচ্যএশিয়াইউরোপযুক্তরাষ্ট্রউত্তর আমেরিকালাতিন আমেরিকাআফ্রিকাঅন্যান্য
ব্যাংক-বিমাঅর্থনীতিশিল্পউদ্যোক্তাবিশ্ববাণিজ্যবাজেটবাজারঅন্যান্য
ফ্রিল্যান্সিংএআইগ্যাজেটবিজ্ঞানটিপসঅন্যান্য
ফুটবলক্রিকেটবিপিএলআইপিএলঅন্যান্য
সরকারি বিশ্ববিদ্যালয়বেসরকারি বিশ্ববিদ্যালয়জাতীয় বিশ্ববিদ্যালয়মেডিকেলনার্সিং ও মিডওয়াইফারিপ্রকৌশল ও বিজ্ঞান-প্রযুক্তিটেক্সটাইল কলেজ ও বিশ্ববিদ্যালয়কৃষি বিশ্ববিদ্যালয়আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়
প্রাথমিক ও মাধ্যমিককলেজকারিগরিউপানুষ্ঠানিকইংরেজি মাধ্যম-ভার্সনঅন্যান্য
দরকারি তথ্যআবেদন শুরু ও শেষপরীক্ষার তারিখ ও আসনবিন্যাসপ্রস্তুতি ও পরামর্শমডেল টেস্টপ্রশ্ন সমাধানফলাফল
শিক্ষা বোর্ডইউজিসিমাউশিএনটিআরসিএএনসিটিবিপিএসসিনায়েমপ্রাথমিক ও গণশিক্ষাব্যানবেইসশিক্ষা মন্ত্রণালয়
খবরবিজ্ঞপ্তিপ্রস্তুতি ও পরামর্শপরীক্ষার সময়সূচি ও আসনবিন্যাসসাক্ষাৎকারচূড়ান্ত ফলাফল
খবরদেশিবিদেশিপ্রস্তুতি ও পরামর্শফলাফল
সারা দেশআন্দোলনখেলাআন্তর্জাতিকজীবনের গল্পবিজয়গাথাঐতিহ্যঐতিহাসিক স্থানসাক্ষাৎকারঅন্যান্য
সম্পাদকীয়মতামতসাক্ষাৎকারতারুণ্যসাফল্যঅ্যাকাডেমিক পরীক্ষাশিক্ষা আন্দোলননির্বাচনপরিবেশ ও জলবায়ুলাইফস্টাইলস্বাস্থ্য ও চিকিৎসাবিনোদনসাহিত্য-সংস্কৃতিবইমেলাপ্রিয় বইউদ্ভাবন আবিষ্কারব্যক্তিত্বপুরস্কার-সম্মাননাভ্রমণ-পর্যটনধর্ম ও জীবনবিচিত্র/অফবিটffff
বাংলাদেশ

নির্বাচনে সচেতনতা বাড়াতে জনগণের দোরগোড়ায় ছুটছেন ডি‌সি

ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০২:৪৭

গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন
গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক জনগণের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন |ছবি: সংগৃহীত

জনগণের মধ্যে গণভোট ও জাতীয় নির্বাচনের বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরাসরি জনগণের দোরগোড়ায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার বিভিন্ন বাড়ি ও দোকানে তিনি নিজ হাতে লিফলেট বিতরণ করেন।

পরবর্তীতে সাতকানিয়া উপজেলায় সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও চট্টগ্রাম-১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আমাদের রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ এসেছে। যেসব ভাই-বোনের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং নতুন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি—তাদের আদর্শকে পাথেয় করে এখন সময় রাষ্ট্র ও জনগণের প্রতি আমাদের প্রতিদান দেওয়ার।

তিনি আরও বলেন, আমাদের সত্যের পক্ষে ও নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি—এটাই আমাদের লক্ষ্য।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলা প্রশাসক বলেন, জেলার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রগুলো ইতোমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং সব ভোটকেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ইতোমধ্যেই প্রতিটি ভোটকেন্দ্রকে সিসিটিভির আওতায় আনা হয়েছে। যেসব বিষয় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হবে, সে অনুযায়ী বিভিন্ন বাহিনীর সদস্য মোতায়েন থাকবে এবং কঠোর মনিটরিং করা হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি নির্বাচন আয়োজনের জন্য যা যা করণীয়, আমরা তা করছি।

সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা আজ এখানে উপস্থিত রয়েছেন। মানুষের মধ্যে আস্থার জায়গা ফিরিয়ে আনতে আমরা সবাই একসঙ্গে কাজ করছি। আপনাদের সহযোগিতায় আমরা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারব বলে বিশ্বাস করি।

গণভোট প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন, মানুষ তাদের পছন্দমতো ভোট দেবেন। তবে গণভোটের বিষয়ে যে নির্দেশনা ও মানদণ্ড রয়েছে, সেগুলো ভোটারদের জানানো হচ্ছে।

ট্যাগ:নির্বাচনডিসিসচেতনতা

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!